কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে জেলার অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার ২০ জন অসহায় ও দরিদ্র নারীর জন্য এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সেলাই মেশিন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। বর্তমান পরিস্থিতিতে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে এ ধরণের কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা তাঁদের পরিবার ও সমাজের উন্নয়নে অবদান রাখতে সাহায্য করবে।
জেএইচআর