পঞ্চগড়ের বোদা উপজেলায় ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং আধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে এমইপি গ্রুপ।
রোববার দুপুরে উপজেলার ময়দানদিঘী এলাকার হিমালয় পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমইপি গ্রুপের রংপুর ডিভিশনাল সেলস ম্যানেজার শফিকুল ইসলাম শিপন।
অনুষ্ঠানে এমইপি গ্রুপের ময়দানদিঘী এলাকার পরিবেশক শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন হিমালয় পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জহিরুল ইসলাম, এমইপি গ্রুপের দিনাজপুর টেরিটরি সেলস ম্যানেজার আবুল কালাম আজাদ, পঞ্চগড়ের ফিল্ড অফিসার মাসুদ রানা-সহ অনেকে।
সভা শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে লটারির মাধ্যমে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
এএন