অপরাধমুক্ত সমাজ গড়তে সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৭:৪১ পিএম

মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, চুরি, ছিনতাই, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে ‘নিরাপত্তা ও প্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরিষাবাড়ী থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসআই বিকাশ চন্দ্র সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারেক, সহ-সভাপতি সাইফুল মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সহ-প্রচার সম্পাদক শামীম হোসাইন মুন্না, কামরাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য উজ্জ্বল সরকার ও রঞ্জু মণ্ডল।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সরিষাবাড়ী থানা এলাকাকে অপরাধমুক্ত, নিরাপদ ও একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

এম জি