খুলনা এ-সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার তাজুল ইসলাম

মো. নুরুল আমিন, খুলনা প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৮:০১ পিএম

খুলনা জেলা পুলিশের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে এ-সার্কেল কার্যালয় পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে তিনি কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবার মান, কর্মদক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কর্মরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় খুলনা এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অপু মণ্ডলসহ এ-সার্কেল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি