জামালপুর পৌরসভার বাজেট ঘোষণা

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৩:৪৬ পিএম

কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা।

সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমি খানম এই বাজেট ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে জামালপুর পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

জেএইচআর