মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:৫৩ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত ‘বিনাতিল-২’ এর প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে মাটিরাঙ্গার নতুন পাড়া কামিনী মেম্বার পাড়ায় এই মাঠদিবস উদযাপন করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, খাগড়াছড়ির আয়োজনে এবং রাজস্ব খাতের অর্থায়নে এ অনুষ্ঠানে সহযোগিতা করে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিনা উপকেন্দ্র খাগড়াছড়ির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রিগ্যান গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠদিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদ আব্দুল্লাহ আল মাসুম এবং মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ওঙ্কার বিশ্বাস বলেন, পার্বত্য অঞ্চলের মাটি ও আবহাওয়া উচ্চ ফলনশীল বিনাতিল-২ চাষের জন্য বেশ উপযোগী। এই জাতের তিল চাষ করে কৃষকরা স্বল্প সময়ে ও কম খরচে অধিক লাভবান হতে পারেন। স্থানীয় পর্যায়ে তিলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতেই এই মাঠদিবসের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় আদর্শ চাষীসহ বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

জেএইচআর