চাঁদপুর জেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও বিএম পরীক্ষার প্রথম দিনে মোট ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার নাঈমা আফরোজ স্বাক্ষরিত দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, জেলায় চারটি ধারার পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৫৪৮ জন।
এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রে ৩২টি কেন্দ্রে ১০ হাজার ৭০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৪৬৯ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৩৭ জন।
আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে ১১টি কেন্দ্রে ২ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৪৬ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১২১ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে তিনটি কেন্দ্রে ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৯ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন তিনজন।
এদিকে একই বোর্ডের বিএম পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে ছয়টি কেন্দ্রে ৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬৮ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২৯ জন।
এম জি