মধুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:৪২ পিএম

টাঙ্গাইলের মধুপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে খরিপ মৌসুমের শাক-সবজির বীজ, লেবুসহ বিভিন্ন ফলদ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খাইরুল আলম, মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাইজুদ্দিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।

এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার ৩৭৫টি ফলদ গাছের চারা বিতরণ করা হবে। এছাড়া ১০০ জন কৃষকের মধ্যে ৫০০টি গাছের চারা, ৫০ জন কৃষকের মধ্যে মরিচের চারা এবং ৯০০ জন কৃষকের মধ্যে শাক-সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

তিনি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, শাক-সবজি ও ফলের উৎপাদন বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম জি