খুলনা জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত

মো. নুরুল আমিন নুর, খুলনা প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:৩৪ পিএম

খুলনা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সদস্যদের অংশগ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত এ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম (সেবা)।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি জেলা পুলিশের পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যথাযথভাবে ইউনিফর্ম পরিধান এবং খুলনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অপু মণ্ডল।

প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) শ্রী সমীর কুমার দে।

এ ছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা কিট প্যারেডে উপস্থিত ছিলেন।

এম জি