নাগরিকবান্ধব বাজেট ঘোষণা

রাসিক প্রশাসককে কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৩:২৩ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার সকালে নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে সৌজন্য সাক্ষাৎ করে প্রকৌশল, রাজস্ব, স্বাস্থ্য এবং সচিবালয়ের সাধারণ প্রশাসনিক শাখার কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সফলভাবে বাস্তবায়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নগরবাসীর জন্য মানসম্মত ও কার্যকর সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন ও নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএন