বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ)-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৫১ সদস্যের এ কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বুধবার সংশ্লিষ্ট দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদকে সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শর্মীমা পারভীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
এএন