ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গাজীপুর সদর শাখার উদ্যোগে শনিবার বিভিন্ন মসজিদের ইমাম, খতীব ও বিশিষ্ট আলেম-ওলামাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক ও শাখা প্রধান মামুনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং শাখা অপারেশন ম্যানেজার মোহাম্মদ উল্লাহ-এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতীব মাওলানা মুফতি মুনির আহমাদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মো. ছাদেকুজ্জামান খান।
এছাড়াও বক্তব্য দেন বিশিষ্ট আলোচক মাওলানা আব্দুল হান্নান বেলালী, মাওলানা উবায়দুল্লাহ আনসারী, মাওলানা আক্তার হোসেন, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মোজাম্মেল হক ও মাওলানা শফিউদ্দিনসহ উপস্থিত উলামায়ে কেরাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মুনির আহমাদ খান বলেন, নানামুখী ষড়যন্ত্রের পরও ইসলামী ব্যাংক একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। সুদবিহীন নিরাপদ আমানতের জন্য সাধারণ মানুষকে ইসলামী ব্যাংকে সঞ্চয় রাখতে উৎসাহিত করতে হবে।
বক্তারা ইসলামী ব্যাংকের শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম আরও বিস্তৃত করতে ইমাম, খতীব ও আলেম-ওলামাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রাহকদের মধ্যে সুদবিহীন ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
সভায় গাজীপুর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ ও মাদ্রাসার আলেম-ওলামারা অংশগ্রহণ করেন। তাঁরা ইসলামী ব্যাংকের সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।
জেএইচআর