শাহজাদপুরে গভীর রাতে ১০ জুয়াড়ি আটক

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:৩৬ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এই সময় জুয়া খেলার সামগ্রী এবং নগদ অর্থ জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন- সঞ্জয় ঘোষ (৪৫), বিশ্বজিৎ (৩৬), সামায়ন (৫০), হুমায়ুন কবির (৪৮), মফিজুল ইসলাম (৩৫), সেলিম রেজা (৩৫), আজাদ খাঁ (৪৫), মুজাহার (৪৫) এবং নজরুল ইসলাম (৪৫)। এরা সবাই রাউতরা গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামের আজাদ শেখের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়মিত জুয়া খেলা চলত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এই সময় জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

জেএইচআর