যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্জয় গাজী, কোরমান মোল্লা, কদর আলী, আনছার আলী, ওলিয়ার রহমান ও রেজাউল করিম। আটক হওয়া এই ব্যক্তিরা সবাই শার্শা উপজেলার বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলায় সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আজই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের এমন বিশেষ অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
জেএইচআর