জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের পাবই সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পাবই বন্ধু অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত ছয় শিক্ষার্থীর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. মহসীন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, সহসভাপতি ওয়াদুজ্জামান স্বপন, কোষাধ্যক্ষ মো. সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা পরিষদের সদস্য মুহাতাছেন বিল্লাহ (বেলাল), এ বি এম আব্দুল্লাহ এবং সহ-প্রচার সম্পাদক মঞ্জুরুল হক।
অনুষ্ঠানের শেষে প্রয়াত ছয় প্রাক্তন শিক্ষার্থীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এম জি