সাঘাটায় মাদক আইনের পৃথক মামলায় ৬ জন আদালতে

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৪:২৮ পিএম

গাইবান্ধার সাঘাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলা ও নন-এফআইআর প্রসিকিউশনে গ্রেপ্তার ৬ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার সাঘাটা থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার একটি মামলায় এজাহারভুক্ত আসামি সাঘাটা মধ্যপাড়ার বাসিন্দা মো. মতলবুর রহমান বেপারী ওরফে মতলু (৫০)-কে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া, একই আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৭/২৬ মামলায় কুকরাহাট এলাকার মো. রাজু সরকার (৩৫)-কে এবং নন-এফআইআর প্রসিকিউশন নং-৪৮/২৬ মামলায় সাঘাটা এলাকার মো. সাদ্দাম হোসেন (৩২), মো. মাহফুজ আহমেদ সংগ্রাম (২৫), মো. সোহানুর রহমান (২৩) ও মো. মিনকুল ইসলাম (২২)-কে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

সাঘাটা থানা পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে সকল আসামিকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এএন