বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:৫৩ পিএম

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২৬-২০২৭’ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান তুহিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ এর আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী (জন্ম তারিখ: ০১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৪ এর মধ্যে) ছাত্র-ছাত্রীদের জন্য ১০টি ইভেন্টে বালক ও বালিকাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস। নিয়ম অনুযায়ী, একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

জেএইচআর