ক্যান্সার আক্রান্ত নারীর চিকিৎসায় পটিয়া প্রবাসী ক্লাবের আর্থিক সহায়তা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:৩০ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের ক্যান্সার আক্রান্ত হাফেজা খাতুনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে পটিয়া প্রবাসী ক্লাব। তিনি ক্লাবের সদস্য মো. মহিউদ্দীনের মা। চিকিৎসা ব্যয়ের অংশ হিসেবে ক্লাবের পক্ষ থেকে তাঁকে ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

সোমবার দুপুরে হরিণখাইন গ্রামে হাফেজা খাতুনের নিজ বাড়িতে গিয়ে পটিয়া প্রবাসী ক্লাবের নেতারা তাঁর হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এম. এ. আজিজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক আহম্মদ নুর রুবেল, দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, ভিআইপি সদস্য মো. রুবেল, মো. নাসির উদ্দিনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

পটিয়া প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দ জানান, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সদস্য মো. মহিউদ্দীনের মা হাফেজা খাতুনের চিকিৎসায় সহায়তার উদ্দেশ্যে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এম জি