টাঙ্গাইলে পলিথিন ব্যবহারবিরোধী ক্যাম্পেইন

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৯:২১ পিএম

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর শহরের ছয়আনি বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ ছাড়া ক্যাম্পেইনে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এএন