ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৫:২৯ পিএম

বীমা খাতের ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ১৪২তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি চেয়ারম্যান সাহিদা আনোয়ারের সভাপতিত্বে সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এমনটাই জানিয়েছে কোম্পানি সূত্র।

সূত্র জানায়, পর্ষদ সভায় কোম্পানির বিভিন্ন নীতি ও কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। এসময় সামগ্রিক কর্মকান্ডে গতিশীলতা আনতে পরিচালনা পর্ষদ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে কোম্পানির পরিচালক নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন, মোহাম্মদ আয়ুব হুসেন, প্রধান উপদেষ্টা আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, কন্সালট্যান্ট মো. আনিছুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর নাজিম উদ্দিন আহমেদ এবং কোম্পানী সচিব মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন ।

 

টিএইচ