আর্থিক খাতকে শক্তিশালী করতে প্রয়োজন দক্ষ ট্রেজারার

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:৫৮ পিএম

দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে দক্ষ ট্রেজারার প্রয়োজন। কারণ প্রতিষ্ঠানসমুহের আর্থিক ভিত মজবুত রাখতে ট্রেজারি বিভাগের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই এ বিভাগের কর্মরতদের দক্ষ করে গড়ে তোলা জরুরি। দেশে কার্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মিলনমেলায় বক্তারা এসব কথা বলেন।

গত শুক্রবার রাজধানীর অদূরে একটি রিসোর্টে এ মিলনমেলার আয়োজন করে বাংলাদেশ মানি মার্কেট ডিলার্স অ্যাসোসিয়েশন- বামডা। রোববার (১২ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বামডার সভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী এ মিলনমেলা পরিচালনা করেন উপদেষ্টা আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের চ্যায়ারম্যান ও সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক,আইপিডিসি, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন ব্যাংকের বর্তমান ও সাবেক এমডি, প্রধান নির্বাহী, এএমডি এবং ডিএমডিরা।