বাংলালিংক ও সোনালী ব্যাংকের চুক্তি সই

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩, ০৯:২২ পিএম

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় সোনালী ব্যাংকে লিমিটেডের কর্মীরা বাংলালিংকের সংযোগ, দ্রুততম ইন্টারনেট, এমকানেক্স, এসএমএস ব্রডকাস্ট সুবিধা এবং মানসম্মত ডিজিটাল সেবা ব্যবহার করবেন।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন ও সোনালী ব্যাংক লিমিটেডের এস্ট্যাবলিশমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ারিং মো. আবুল বাশার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস এসএম শামসুর রহমান, হেড অব এসএমই, এন্টারপ্রাইজ বিজনেস, মো. মাহমুদুল হাসান, সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী ও সুভাষ চন্দ্র দাস।

এ সময় বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে তাদের অংশীদারত্বের জন্য সোনালী ব্যাংকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এআরএস