আইসিএসবির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০৩:২৩ পিএম
ছবি: আমার সংবাদ

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

এ উপলক্ষ্যে, আইসিএসবি’র সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আইসিএসবি’র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটি যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে অনুষ্ঠানটি আয়োজন ও উদ্‌যাপন করেছে। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র বর্ণাঢ্য জীবন সম্পর্কে উপস্থিত সদস্যগণ আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস।

ডিআরসি’র চেয়ারম্যান ও কাউন্সিল সদস্য মোহাম্মাদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ও কাউন্সিল মেম্বার সহ বিপুল সংখ্যক আইসিএসবির সদস্য ও কর্মকর্তাগণের অংশগ্রহণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় ও জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এআরএস