বন্যার্তদের ২৩ কোটি টাকা অনুদান দিল বাংলাদেশ ব্যাংকের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৭:০৪ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বন্যার্তদের সাহার্য্যার্থে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সে মোতাবেক, প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২৩ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীরা।

এরমধ্যে বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা’ তহবিল থেকে ২২ কোটি টাকা, আগস্ট মাসের একদিনের মূল বেতনের পরিমাণ ১ কোটি টাকাসহ মোট ২৩ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’-এ অনুদান হস্তান্তর করা হয়েছে।

আরএস