দেশের ইতিহাসে প্রথমবারের মতো আকাশছোঁয়া উচ্চতায় পৌঁছাল সোনার দাম। ভালো মানের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার টাকার নতুন মাইলফলক স্পর্শ করেছে।
সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
সোনার নতুন দাম (ভরি প্রতি): বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী:
রুপার নতুন দাম (ভরি প্রতি): সোনার পাশাপাশি রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে:
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বিশ্ববাজারে অস্থিরতার কারণে দফায় দফায় বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম। যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অলঙ্কার বাজারে।
জেএইচআর