মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে চট্টগ্রামে ‘ক্যাশ ম্যানেজমেন্ট’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এই কর্মশালায় চট্টগ্রাম জোনের বিভিন্ন শাখা থেকে মোট ৬১ জন ক্যাশ অফিসার অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকের ক্যাশ অফিসারদের জাল নোট শনাক্তকরণে দক্ষ করে তোলা এবং ‘বাংলাদেশ ব্যাংক নোট প্রত্যর্পণ প্রবিধান-২০২৫’ সম্পর্কে বিস্তারিত সচেতনতা প্রদান করা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম রিজিয়নের এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস অপারেশন্স কন্ট্রোল ডিভিশনের প্রধান মোহাম্মদ খোরশেদ আলম এবং ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি শাহীন আকতার।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং আধুনিক ব্যাংকিং সেবায় ক্যাশ ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
ইএইচ