আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’ থিমে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৩.৩ ঈদ সেল’ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।
গত ২৬ ফেব্রুয়ারি রাত থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত। ক্যাম্পেইনজুড়ে গ্রাহকদের কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মেগা ডিলে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ঈদ উদযাপনের প্রস্তুতিকে সহজ করতে এই ক্যাম্পেইনে ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং বিউটিসহ প্রতিটি ক্যাটাগরিতে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। হট ডিলগুলোতে থাকছে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধার পাশাপাশি ব্র্যান্ড ফ্ল্যাট ডিসকাউন্ট এবং পেমেন্ট পার্টনারদের মাধ্যমে নিশ্চিত সাশ্রয়ের সুযোগ থাকছে বলে দারাজ কর্তৃপক্ষ জানায়।
ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘সিলন ওয়ার্ল্ড কাপ ম্যানিয়া’। সর্বোচ্চ অর্ডার প্রদানকারী এবং অন্তত একটি সিলন পণ্য ক্রয়কারী গ্রাহক জিতে নিতে পারবেন ফিফা ওয়ার্ল্ড কাপের এক্সক্লুসিভ ম্যাচ টিকিট। এছাড়া প্রতিদিনের কেনাকাটাকে সাশ্রয়ী করতে থাকছে ‘পাগলা ফ্ল্যাশ’ ডিল এবং নির্দিষ্ট দিনে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে বলে তারা উল্লেখ করেন।
ক্রেতাদের পেমেন্ট অভিজ্ঞতা সহজ করতে দারাজ বিভিন্ন ব্যাংক ও ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। বিকাশ, নগদসহ ১৫টি ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১০ শতাংশ পর্যন্ত বাড়তি ছাড় বা ক্যাশব্যাক উপভোগ করা যাবে। এছাড়া মাস্টারকার্ড ব্যবহারকারী সর্বোচ্চ স্পেন্ডারদের জন্য টিভি ও এসির মতো মেগা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ কমার্শিয়াল অফিসার কামরুল হাসান বলেন, ঈদ মানেই আনন্দ এবং পারস্পরিক মেলবন্ধন। আমাদের ৩.৩ ঈদ সেলের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন প্রতিটি পরিবার উৎসবের সেরা পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারে। সেরা দাম এবং বিশ্বস্ত ব্র্যান্ডের সমন্বয়ে গ্রাহকদের একটি নিরবচ্ছিন্ন শপিং অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য বলে তিনি জানান।
জেএইচআর