ভরিতে সাড়ে ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:২৯ পিএম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করেছে। 

বাজুসের এই সিদ্ধান্ত বাজারে স্বর্ণ ক্রেতা ও বিক্রেতাদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, কারণ স্বর্ণের মূল্য ওঠা-নামা মূলত আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ওপর নির্ভর করে।

এএন