ডাকসু নির্বাচন

বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় অন্তর্বর্তী সরকার

বিশেষ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৫৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। 

এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারও কথা বলেন দুই দলের নেতাদের সঙ্গে।

মঙ্গলবার রাতে তাদের মধ্যে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা।

সরকার উভয় পক্ষকেই কড়া বার্তা দিয়ে বলেছে, বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের আচরণবিধি লঙ্ঘন এবং কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বাগছাসের সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ইএইচ