গত শনিবার রাতে মারা যান প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী নির্মলা মিশ্র। গতকাল রোাববার দুপুরে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
৮১ বছর বয়সে হৃদরোগে প্রয়াত হলেন বাংলার প্রবাদপ্রতীম সংগীতশিল্পী নির্মলা মিশ্র। ২০১৫ সাল থেকে পক্ষঘাতে অথর্ব ছিলেন। ইদানীং গান গাইতে পারতেন না। তবু তিনি ছিলেন দুই বাংলার জনপ্রিয় । বাঙালি তাকে ভুলতে পারে না। তার উল্লেখযোগ্য বিখ্যাত গান গুলো স্বরণীয় হয়ে থাকবে চিরন্তন। ও তোতা পাখিরে অথবা এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না গান দুটি ছিল জনপ্রিয়তার শীর্ষে। তিনি রেখে গেলেন স্বামী, একমাত্র পুত্র ও পুত্রবধূকে।