নায়করাজ রাজ্জাকের জন্য তিন দিন

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০২:২৮ পিএম

বাংলাদেশ চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাকের ৮২তম জন্মদিন আগামী ২৩ জানুয়ারি। এ অভিনেতার জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ে প্রচার হবে তিন দিনব্যাপী অনুষ্ঠান। আগামীকাল থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে অনুষ্ঠানগুলো।

এর মধ্যে রয়েছে- নায়করাজ রাজ্জাক অভিনীত সিনেমা, সিনেমার গান, বিশিষ্টজনের স্মৃতিচারণ, এবং বিশেষ তারকাকথন। আগামীকাল ‍‍`গান দিয়ে সকাল শুরু‍‍`তে থাকবে রাজ্জাক স্মরণে বিশেষ পরিবেশনা। দুপুরে ‍‍`এবং সিনেমার গান‍‍` অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত সিনেমার গান। বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে সিনেমা ‍‍`বড় ভালো লোক ছিল‍‍`।

২৩ জানুয়ারি দুপুর ১২টা ৫ মিনিটে আবদুর রহমানের পরিচালনা ও উপস্থাপনায় থাকবে রাজ্জাককে নিয়ে ববিতার স্মৃতিকথা ‍‍`অন্তরঙ্গ ববিতা‍‍`। ১২টা ৩০ মিনিটে ‍‍`তারকাকথন‍‍`-এ রাজ্জাকের স্মৃতিচারণ করবেন সৈয়দ হাসান ইমাম ও রাজ্জাকতনয় সম্রাট। ৩টায় থাকছে সিনেমা ‍‍`অভিযান‍‍`।

২৪ জানুয়ারি বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে নায়করাজ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‍‍`আয়না কাহিনি‍‍`। প্রসঙ্গত, নায়করাজ ১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ এবং ২০১৭ সালের ২১ আগস্ট মারা যান এই গুণী অভিনেতা।