বাংলাদেশি নায়িকা ডায়েট করতে গিয়ে হাসপাতালে

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০২:৫২ পিএম

রাহা তানহা খাফন হাসপাতালে ভর্তি হয়েছেন। ডায়েট করতে গিয়ে প্রেসার নেমে গিয়েছিল, যার ফলে হাসপাতালে ভর্তি হতে হয় এই অভিনেত্রীকে। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন এবং বাসায় ফিরে গেছেন।  

বিদেশ ভ্রমণ ছাড়া অনেক দিন ধরেই অভিনয়ে রাহা তানহার নাম শোনা যায়নি। সর্বশেষ গত বছর ফিল্ম ক্লাবের নির্বাচনে ওমর সানির নেতৃত্বে গঠিত একটি প্যানেল থেকে কার্যনির্বাহী পদে দাঁড়িয়েছিলেন। ফেসবুকে হাসপাতালে ভর্তির ছবি দেখে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়।

রাহা বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে এসে ডায়েট করতে গিয়ে প্রেসার ফল করে। খুবই অসুস্থ হয়ে পড়ি। পরে আমাকে এভারকেয়ার হাসপাতলে ভর্তি করা হয়। এক দিন ভর্তি থেকে নানা রকম পরীক্ষা সম্পন্ন করে একটু আগে বাসায় ফিরলাম।’

তিনি আরো বলেন, ‘দেশের বাইরে থাকা অবস্থায় যে ডায়েট চার্ট মেইনটেইন করেছি, দেশে ফিরে ডায়েট চার্ট প্রপার মেইনটেন করা হয়নি, ফলে প্রেসার ফল করে। এতে খুবই অসুস্থ হয়ে পড়ি।’  

নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেন। তবে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। পরে চলচ্চিত্রে পুরোপুরি নিযুক্ত হন। ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’ ছবিতে দেখা মিলেছে তার।