দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে ছয়জনের মৃত্যু ছাড়াও নতুন করে ৫৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। হাসপাতাল ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৪৪ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে। অন্যদিকে বরিশাল বিভাগে ১০৯, ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণে ১০৩, চট্টগ্রাম ৫৮, রাজশাহী ৪৪, ময়মনসিংহ ১২, রংপুর ১০ ও সিলেট ২ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৪৫ জন মারা গেছেন। সবচেয়ে বেশি মৃত্যু (৭৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া চট্টগ্রাম ২১, বরিশাল ১৯, ঢাকা উত্তর ১৩, রাজশাহী ৭, খুলনা ৫, ময়মনসিংহ ৪ ও ঢাকা ২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে।
ইএইচ