ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ৭৮৮

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৫:৩৭ পিএম

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও গুরুতর হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু এবং ৭৮৮ জনের নতুন ভর্তির তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

বুধবার হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে- রাজশাহী বিভাগে ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১ জন ডেঙ্গুতে মারা গেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ডিএনসিসিতে ১৬৬ জন।

২৪ ঘণ্টার প্রতিবেদনে বিভিন্ন বিভাগে ভর্তির চিত্র এমন- ঢাকা জেলা (সিটি বাদে): ১৩০, ডিএসসিসি: ৮৬, চট্টগ্রাম: ১০৮, বরিশাল: ৮৭, খুলনা: ৬৬, ময়মনসিংহ: ৫৪, রংপুর: ২, সিলেট: ৩।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, রাজধানীর দুই সিটি করপোরেশনের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে হাসপাতালের বেড ও চিকিৎসাসহায়তায় চাপ তৈরি হচ্ছে।

২০২৫ সালে এখন পর্যন্ত: মৃত্যু: ৩৪৯ জন, মোট আক্রান্ত: ৮৭,৭১২ জন, পেছনের দুই বছরের তুলনামূলক চিত্র।

২০২৪ সালে (জানুয়ারি-ডিসেম্বর): আক্রান্ত: ১,০১,২১৪, মৃত্যু: ৫৭৫।

২০২৩ সালে: মৃত্যু: ১,৭০৫, হাসপাতালে ভর্তি: ৩,২১,১৭৯।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টানা তিন বছরের ডেঙ্গু প্রবণতা ইঙ্গিত দিচ্ছে—বর্ষা শেষ হলেও সারা বছরই নজরদারি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, লার্ভা যে নিধন কার্যক্রম এবং ব্যক্তিগত সতর্কতা ছাড়া পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে না।

জেএইচআর