দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মারা গেছে ৪৯ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ১৭০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
এদিকে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ১০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ হাজার ৬৫০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
এম জি