দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৮৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, ঢাকা বিভাগে ১৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আটজন, খুলনা বিভাগে নয়জন, ময়মনসিংহ বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে একজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
একই সময়ে ৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৪৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং তাদের মধ্যে ৪ হাজার ২১০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।
এম জি