সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আগীমাকাল বুধবার জোহরের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সাতদিন কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সব পর্যায়ের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরানখানি ও দোয়া মাহফিল হবে। নেতাকর্মীরা পরবেন কালো ব্যাজ।
এএন