ইরানের পাল্টা হামলা ও চলমান সংঘাতের ২৫তম দিনে ইসরায়েলে আহতের সংখ্যা পৌনে পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ৮২৯ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, বর্তমানে ১১১ জন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে ১২ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বা ‘গুরুতর’।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের প্রতিক্রিয়ায় ইরান পাল্টা আক্রমণ শুরু করলে এই সংঘাত নতুন মাত্রা পায়। আজ মঙ্গলবার এই যুদ্ধের ২৫তম দিন অতিবাহিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান হামলা ও পাল্টা হামলার জেরে ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতি চরম অস্থির হয়ে পড়েছে। একদিকে গাজা সীমান্ত, অন্যদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাতের পরিধি যেভাবে বিস্তৃত হচ্ছে তাতে হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘস্থায়ী এই অস্থিরতা মধ্যপ্রাচ্যে একটি গভীর মানবিক সংকটের জন্ম দিতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এএন