যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। একই সঙ্গে অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়া কঠিন হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। এ ছাড়া, এ ধরনের আবেদনের ক্ষেত্রে পরিশোধিত আবেদন ফি ফেরতযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়েছে।
এম জি