রাশিয়া

যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:০০ পিএম

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। এ যুদ্ধে দেশ দুটি ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।

বুধবার স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়া এ কথা বলেন।

মারিয়া জাখারোভা বলেন, আমরা প্রথম বিবৃতিতেই বলেছিলাম, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।

রাশিয়ার অভিযোগ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথভাবে সামরিক হামলা চালায়। তবে এই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। জাখারোভা জোর দিয়ে বলেন, সংঘাত বাড়ানোর পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানই একমাত্র কার্যকর পথ।

এম জি