ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কুদস ফোর্সের কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো অর্জন ছাড়াই মধ্যপ্রাচ্য ছেড়ে যেতে বাধ্য হবে।
তিনি দাবি করেন, পুরো অঞ্চলজুড়ে ‘প্রতিরোধ অক্ষের’ সমন্বিত শক্তি সক্রিয় রয়েছে এবং তারা যেকোনো শত্রুর মোকাবিলায় প্রস্তুত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলেন, অতীতে ইয়েমেন, বাব-আল মানদেব ও লোহিত সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পিছু হটতে হয়েছে, ভবিষ্যতেও তারা কোনো অর্জন ছাড়াই অঞ্চল ত্যাগ করবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালিতে ঢোকা বা বের হওয়া সব নৌযানকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে। তার এ ঘোষণার পর আইআরজিসির কুদস প্রধানের এমন মন্তব্য এল।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড পরে জানায়, ইরানের দিকে যাওয়া বা দেশটি থেকে বের হওয়া নৌযানের ওপর এই অবরোধ কার্যকর থাকবে। সোমবার ওয়াশিংটন সময় সকাল ১০টা থেকে এ ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে।
এএন