ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরাপত্তা শঙ্কাকে কারণ হিসেবে উল্লেখ করে শেষ মুহূর্তে তার সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন, আগামী সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় জেডি ভ্যান্সই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সের না যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি (ভ্যান্স) এই সফরে যাচ্ছে না। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ।’
সূত্র: আল–জাজিরা
এএন