যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ ডেরেমা অসদাচরণের অভিযোগ ও তদন্তের মুখে পদত্যাগ করেছেন।
সোমবার হোয়াইট হাউস তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণসহ একাধিক অভিযোগ ও বিতর্কের মধ্যেই তিনি পদত্যাগ করেন। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শ্যাভেজ-ডেরেমা প্রশাসন থেকে সরে দাঁড়িয়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। একই সঙ্গে তিনি শ্রমিকদের অধিকার রক্ষা ও শ্রম আইন বাস্তবায়নে তার ভূমিকার প্রশংসা করেন।
পদত্যাগের পর এক বিবৃতিতে লরি শ্যাভেজ-ডেরেমা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মার্কিন শ্রমিকদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানান।
এর আগে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আরও দুইজন মন্ত্রিসভা সদস্যকে দায়িত্ব থেকে সরানো হয়েছিল বলে জানা গেছে, যার মধ্যে মার্চে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং এপ্রিলের শুরুতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি রয়েছেন।
এম জি