মোদি নিজেকে ‘চা-ওয়ালা’ বলায় দর্শকদের করতালি 

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:৩২ পিএম

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের অতীত পেশার প্রসঙ্গ টেনে নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে পরিচয় দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আন্তর্জাতিক চা দিবসের আগের দিন আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের সামনে তিনি বলেন, আগামীকাল বিশ্বজুড়ে চা দিবস পালন করা হবে, আর সেই উদযাপনের আগের দিনই একজন ‘চা-ওয়ালা’ হিসেবে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির সৃষ্টি হয় এবং অনেকেই করতালি দেন।

অনুষ্ঠানটির ভাষণে মোদি ভারতের চায়ের বৈচিত্র্য, স্বাদ ও সুবাসের প্রশংসাও করেন। তিনি বলেন, ভারতের চা যেমন নানা রকমের, তেমনি এর গন্ধ ও শক্তিও অনন্য বৈশিষ্ট্য বহন করে।

এরই মধ্যে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয়।

এম জি