হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর হামলা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৮:১৪ এএম

হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 

বুধবার গভীর রাতে শুরু হওয়া এ হামলায় কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ‘অযৌক্তিক আগ্রাসনের’ জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের ভাষ্যমতে, স্থানীয় সময় রাত দেড়টার দিকে হামলা শুরু হয় এবং এটি ছিল একটি ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’।

অন্যদিকে, তেহরান এই হামলার কড়া নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে এবং নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালায়। এর জবাবে ইরানও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

সূত্র: আল জাজিরা

এএন