শ্রীলঙ্কার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৩:১৯ পিএম

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক বন্দি।

সোমবার চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, এখন পর্যন্ত হাসপাতালে চারজন কারারক্ষী এবং ১৫ জন বন্দির মরদেহ আনা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষে আহত ১০০ জনের বেশি বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তবে কারাগারের ভেতরে কীভাবে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এম জি