ঢাকা জজ কোর্টে বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৪:০৪ পিএম
সভাপতি-সোহান, সাধারণ সম্পাদক-নিশান (বাঁয়ে), সাংগঠনিক সম্পাদক-নোমান (সর্বশেষ)

ঢাকা জজ কোর্টে বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ল’ অ্যালামনাই এসোসিয়েশন আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বিকেল তিনটা থেকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের হলরুমে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সারোয়ার আলম নিশান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট ওসমান গনি নোমান নির্বাচিত হয়েছেন। নতুন এ কমিটি আগামী ২০২৩-২৫ দুই বছরের জন্য গঠন করা হয়েছে।

এআরএস