ঢাকাসহ ১৯টি জেলায় ৪১ জন জেলা জজসহ মোট ২৩৫ জন জেলা আদালতের বিচারককে একযোগে বদলি করা হয়েছে।
বদলির মধ্যে রয়েছেন—৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ৯৬ জন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ।
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।
বদলি করা জেলা ও দায়রা জজদের আগামী ২৮ আগস্টের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
ইএইচ