আইনমন্ত্রী 

অবসরপ্রাপ্ত বিচারপতিদের চাকরি খোঁজা অনৈতিক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:২৯ পিএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সুপ্রিমকোর্টের বিচারপতি হওয়ার পর অবসরে গিয়ে আবার চাকরি করার রীতি বন্ধ করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিচারপতিদের চাকরি খোঁজা অনৈতিক কাজ। 

সোমবার সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে ইউএনডিপি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত কর্মশালায় এ কথা বলেন আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, আইন কমিশনে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তা বন্ধ করতে হবে। সেখানে তেমন কোনো কাজ হয় না।

সংসদ সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্ন করার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এমপিদের গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কি-না সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিটি সংসদ সদস্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্ন করার পরিকল্পনা রয়েছে।

এম জি