আদালতে নেওয়ার পথে দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ১২:২১ পিএম

আদালতে নেওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রিজনভ্যানটি দুর্ঘটনায় পড়ে। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এর আগে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মামলার শুনানির জন্য তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছিল।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি বিচারাধীন অবস্থায় আছেন।

দুর্ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এএন